আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 8:03 pm || প্রকাশের তারিখ: February 18, 2020, 7:55 am
উহান হাসপাতাল পরিচালকের করোনা ভাইরাসে মৃত্যু
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় এবার প্রাণ গেলো উহানের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিংয়েরও- এমন খবর এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।


আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উহানে অন্যান্য চিকিৎসক-নার্সদের সঙ্গে নিরলস কাজ করে যাচ্ছিলেন লিউ ঝিমিংয়েরও। এ লড়াইয়ে নেতৃত্বে থেকে সবাইকে প্রেরণা দিচ্ছিলেন তিনি। প্রাণঘাতী ভাইরাস বস করলো তার শরীরকেও। এই ভাইরাসের সঙ্গে লড়াই করে অনেককে সুস্থ করে তুললেও হেরে গেলেন তিনি। করোনাভাইরাসের সাথে হেরে চির বিদায় নিলেন লিউ। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। লিউ’র মৃত্যুতে ভেঙে পড়েছেন তার সহকর্মী চিকিৎসকরা।  গত শুক্রবার এই হাসপাতালেরই লিউ ফ্যান নামে ৫৯ বছর বয়সী এক নার্স মারা যান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে।

তবে হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, "গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে উওহান হাসপাতালের প্রধান মারা গেছেন, তবে এখনও এখনো তার চিকিৎসা চলছে।" খবর মেইল অনলাইনের।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম