আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 7:57 pm || প্রকাশের তারিখ: February 18, 2020, 7:53 am
নিখোজের আটদিন পর ব্যক্তি লাশ উদ্ধার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। গাজীপুর শ্রীপুরে একটি ভবন থেকে নিখোঁজের আটদিন পর আব্দুর রহমান নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার গভীর রাতে নিজ বাসা থেকে এ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রহমান শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামের নবিস উদ্দিনের ছেলে।
ভবনের মালিক জানায়, মাস খানেক আগে তিন তলা ভবনের দ্বিতীয় তলার পূর্ব পাশের একটি ফ্ল্যাট সামিরা ও আব্দুর মজিদ ভাড়া নেয়। চার-পাঁচদিন যাবৎ ঘরের দরজা তালাবদ্ধ থাকায় সোমবার বিকালে মইয়ের সাহায্যে বারান্দা দিয়ে ফ্ল্যাটের ভেতর তোষকে মোড়ানো মরদেহ সাদৃশ্য বস্তু দেখে পুলিশে খবর দেয়া হয়।
এরপর, পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙ্গে ভেতর ঢোকার চেষ্টা করে। পুলিশ ভেতর না ঢুকে ঢাকার ক্রাইম সিন ইউনিট ও গাজীপুর সিআইডিকে খবর দেয়। এরপরে তারা মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ৮ থেকে ১০দিন আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
তার স্বজনদের দাবি, তৃতীয় স্ত্রী সামিরা তাকে হত্যা করেছে। এদিকে ঘটনার পর থেকেই তৃতীয় স্ত্রী পলাতক রয়েছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম