আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 4:23 am || প্রকাশের তারিখ: February 18, 2020, 8:01 am
সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে দুদকের জিজ্ঞাসাবাদ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সুনামগঞ্জ-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


আজ মঙ্গলবার  সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুপুর ১টায় এই জিজ্ঞাসাবাদ শেষ হয়।

তার বিরুদ্ধে জি.কে শামীমসহ বিভিন্ন ব্যাক্তির সাথে অবৈধ প্রক্রিয়ায় সরকারি অর্থ আত্বসাত, ক্যাসিনো ব্যবসা ও অন্যান্য অবৈধ কর্মকান্ডের মাধ্যমে শতশত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় অর্জন করে বিদেশে পাচার ও জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ রয়েছে।

এর আগে গত ২৪শে অক্টোবর দুদক থেকে পুলিশের বিশেষ শাখার ইমিগ্রেশন বরাবর পাঠানো চিঠিতে রতনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম