আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 12:26 am || প্রকাশের তারিখ: February 18, 2020, 8:08 am
রিকশা চালকের মেয়ের বিয়ের নিমন্ত্রণ পেলেন মোদি, করলেন সাক্ষাৎ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। একজন রিকশাচালক মেয়ের বিয়ের দাওয়াতে নিমন্ত্রণ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সে দিন বিয়েতে উপস্থিত না হতে পারলেও নিজের সংসদীয় এলাকায় এসে সাক্ষাৎ করেছেন তার সাথে।


ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ১৬ ফেব্রুয়ারি নিজের লোকসভা কেন্দ্র বারাণসী সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর কিছুদিন আগে ওই এলাকার রিক্সা চালক তার মেয়ের বিয়েতে প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করেন। প্রধানমন্ত্রী সেই সময় নিমন্ত্রণ রক্ষা করতে যেতে না পারলেও নিজের সংসদীয় এলাকায় গিয়ে ওই রিকশা চালক মঙ্গল কেওয়াত সঙ্গে সাক্ষাৎ করতে ভোলেননি মোদি। রিকশা চালকের বিষয়ে যাবতীয় খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তার পরিবারের সঙ্গে কুশল কামনাও করেন তিনি।

মঙ্গল কেওয়াত মেয়ের বিয়ে উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠান। তবে সেই সময় ওই বিয়েতে উপস্থিত থাকতে না পারলেও মেয়ের বিয়ের শুভেচ্ছা জানিয়ে রিকশা চালকের পরিবারকে পাল্টা চিঠিতে নিজের শুভেচ্ছাবার্তা দেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রীর কাছ থেকে ওই চিঠি পাওয়ার পরে কেওয়াতসহ তার গোটা পরিবার আনন্দে বাক্যহারা হয়ে গেছিলেন। মঙ্গল কেওয়াত এ প্রসঙ্গে বলেন, 'আমরা প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি আমন্ত্রণপত্র পাঠাই। আমি নিজে মেয়ের বিয়ের কার্ড নিয়ে দিল্লি যাই এবং প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছে দিয়ে আসি। ৮ই ফেব্রুয়ারি আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে অভিনন্দন পত্র পাই। ওই চিঠিটি পাওয়ার পরে আমরা খুবই আনন্দ পেয়েছি।'

মঙ্গল কেওয়াত তার নিজের গ্রামে গঙ্গার পাড় পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন। নিজে সচেতন থেকে এবং আশেপাশের মানুষকে সচেতন করে স্বচ্ছ ভারত অভিযানে অবদান রাখছেন ওই রিকশা চালক, সে খবরও রাখেন নরেন্দ্র মোদি। সেই কারণে মঙ্গল কেওয়াতকে প্রশংসা করতেও ভুললেন না প্রধানমন্ত্রী। স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন ব্যবহার ও প্রশংসা পেয়ে তো আবেগে আত্মহারা বারাণসীর মঙ্গল কেওয়াত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম