আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 4:24 am || প্রকাশের তারিখ: February 18, 2020, 8:23 am
কচুরিপানা বির্তকের ব্যাখা করলেন পরিকল্পনামন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কচুরিপানা বিতর্কের ব্যাখ্যা দিতে গিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, তিনি দেশের মানুষকে কচুরিপানা খেতে বলেননি।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে সাংবাদিকদের সাথে এক ব্রিফে পরিকল্পনামন্ত্রী একথা বলেন।

গতকাল (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এক পদক প্রদান অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গবেষকদের কাছে জানতে চান, কচুরিপানা দিয়ে কিছু করা যায় কি না! কচুরিপানার পাতা খাওয়া যায় কিনা। গরু তো খায়, তারা খেতে পারলে মানুষ কেন খেতে পারবে না? কচুরিপানার পাতা মানুষের খাবার উপযোগী করা যায় কিনা, এ নিয়ে গবেষণার প্রয়োজন আছে। পরিকল্পনামন্ত্রীর এমন বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এছাড়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিকরণসহ নয়টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এসব প্রকল্পে মোট ব্যয় হবে ১৩ হাজার ৬৩৯ কোটি ১ লাখ টাকা।

মন্ত্রী জানান, এই নয়টি (নতুন) প্রকল্পে সরকারি অর্থায়ন করা হবে ৮ হাজার ৮৮৬ কোটি ৪৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ২৯৩ কোটি ১৬ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৪ হাজার ৪৫৯ কোটি ৪১ লাখ টাকা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম