আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 7:57 pm || প্রকাশের তারিখ: February 18, 2020, 8:26 am
চোট কাটিয়ে দলে ফিরেছেন নেইমার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চোট কাটিয়ে দলে ফিরলেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে নিয়ে দল ঘোষণা করেছেন পিএসজি কোচ টমাস টুখেল।

ইউরোপের শীর্ষ প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি হবে আজ ডর্টমুন্ডের মাঠে। গুরুত্বপূর্ণ ম্যাচটির জন্য ঘোষিত ২১ জনের দলে আরও ফিরেছেন আক্রমণভাগের আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে ও মিডফিল্ডার পাবলো সারাবিয়া।

গত ১ ফেব্রুয়ারি লিগের ম্যাচে মোঁপলিয়ের বিপক্ষে পাঁজরে চোট পান নেইমার। পরবর্তীতে পরীক্ষায় চোটের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। এ কারণে চার ম্যাচ মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান এ তারকা।

সবশেষ গত শনিবার লিগ ম্যাচে আমিয়াঁর মাঠে ৪-৪ ড্র করে পিএসজি। নেইমার-এমবাপ্পের কেউই ছিলেন না এই ম্যাচে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম