আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 8:03 pm || প্রকাশের তারিখ: February 18, 2020, 8:32 am
আওয়ামী লীগের দলীয় সংসদ সভা আজ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আওয়ামী লীগের সংসদীয় দলের চতুর্থ সভা আহ্বান করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশন শেষে রাত ৮টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় সভাপতিত্ব করবেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷

এ সভায় দলীয়দের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম