আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 10:10 am || প্রকাশের তারিখ: February 18, 2020, 12:56 pm
সীমান্ত প্রেসক্লাব বেনাপোল’র যুগান্তকারী পদক্ষেপঃ পোর্ট ট্যাক্স মওকুফে আবেদন
বেনাপোল(যশোর)সংবাদদাতা।। গত ১৪-০২-২০২০ ইং তারিখ বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত "শুদ্ধাচার কৌশল"বাস্তবায়নের গনশুনানীতে শিশু,মুক্তিযোদ্ধা,ক্যান্সার এবং প্রতিবন্ধিদের বন্দর পোর্ট ট্যাক্স মওকুফে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর পক্ষ থেকে ক্লাবের সভাপতি মো:সাহিদুল ইসলাম শাহীন একটি প্রস্তাব উত্থাপন করেন। ঐ শুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাস্তবক এর সদস্য(অর্থ ও প্রশাসন) জনাব মো: আলাউদ্দিন ফকির(অতিরিক্ত সচিব) মহোদ্বয় বিষয়টি বিবেচনায় এনে বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ বরাবর সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর পক্ষ থেকে লিখিত আকারে একটি দরখাস্ত জমা দেওয়ার পরামর্শ প্রদান করেন।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য জনাব আলাউদ্দিন ফকির এর সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার(১৮/০২/২০২০ ইং) তারিখ সকালের দিকে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সভাপতি-মো:সাহিদুল ইসলাম শাহীন এর নেতৃত্বে ঐ ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ তাদের আবেদন পত্রখানি সরাসরি বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক(ট্রাফিক) জনাব আব্দুল জলিল এর নিকট জমা প্রদান করেন।

উল্লেখ্য, শিশু,মুক্তিযোদ্ধা,ক্যান্সার এবং শারীরিক প্রতিবন্ধি পাসপোর্ট যাত্রীদের ক্ষেত্রে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনা "ভ্রমন কর" সম্পূর্ণ রুপে মওকুফ করেছেন।
শিশুরা এদেশের ভবিষ্যৎ প্রজন্ম, মুক্তিযোদ্ধারা আমাদের জাতির অহংকার,ক্যান্সার এবং শারীরিক প্রতিবন্ধিরা নিরীহ নাগরিক।
সীমান্ত প্রেসক্লাব মনে করে,ভুক্তভোগীদের কিঞ্চিত ছাড় প্রদানে একটি মহতী কাজের প্রশংসা কুড়াবে সরকার।

আবেদন পত্র জমাকালীন সময় বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ দপ্তরের উপ-পরিচালক(ট্রাফিক) জনাব মামুন কবীর তরফদার উপস্থিত ছিলেন।

এদিকে,শিশু,মুক্তিযোদ্ধা,ক্যান্সার এবং প্রতিবন্ধি পাসপোর্ট যাত্রীদের পোর্ট ট্যাক্স মওকুফে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর যুগান্তকারী পদক্ষেপ কে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম