আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 8:39 am || প্রকাশের তারিখ: February 18, 2020, 1:08 pm
ইবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণের বরণ-বিদায় অনুষ্ঠিত
ইবি সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শুরুতে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সমিতির সভাপতি ইলিয়াস উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব  বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়রিং বিভাগের  অধ্যাপক ড. তপন কুমার জোয়াদ্দার, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আশরাফুল আলম, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আকতার হুসাইন, ফলিত পুষ্টি ও খাদ্য বিভাগের প্রফেসর শাহিনুর রহমান,  তথ্য, প্রকাশনা ও জনসংযোগের সহকারী রেজিস্ট্রার রাশেদুজ্জামান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব আইচ। অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিকাইল।

প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান বলেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্য পড়ালেখা করা।  তাই নবীনদের এখন থেকে নিজেকে গড়ে তোলার জন্য নিয়মিত পড়ালেখা  করতে হবে। শুধু শিক্ষা অর্জন করলেই হবে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তোমাকে বিনয়ীও হতে হবে।’

মধ্যাহ্ন ভোজের পরে সমিতির সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম