আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 10:10 am || প্রকাশের তারিখ: February 18, 2020, 1:12 pm
সাবেক নৌ-মন্ত্রীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারে মটর শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ
মেহেরপুর সংবাদদাতা।। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার দুপুরের শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।  জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনার নেতৃত্বে মিছিলটি শহরের হোটেল বাজার মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক  সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বকুল, সাইদুর রহমান প্রমুখ।

এসময় মিছিলে জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সোহেল, প্রচার সম্পাদক সেন্টু, লাইন সেক্রেটারি মনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আনারুল, রমজান, সাধারণ সদস্য সাইদ, মমিন, রতন, রানা, নাজমুল ইসলাম বাবুসহ গাংনী শাখা,বামুন্দী শাখা, কেদারগঞ্জ, দরবেশপুর, আমঝুপি উপ-শাখাসহ জেলার সকল শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খানের বিরুদ্ধে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না হলে আগামীতে কঠোর আন্দোলনে নামবে মেহেরপুরসহ সারা বাংদেশের মটর শ্রমিক ইউনিয়ন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম