আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 10:02 am || প্রকাশের তারিখ: February 18, 2020, 1:16 pm
ঝিনাইদহে সা’দ বিরোধীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল
ঝিনাইদহ সংবাদদাতা।। মাওলানা সা’দ পন্থীদের জেলায় জেলায় ইজতেমা আয়োজনের প্রতিবাদে ঝিনাইদহে সমাবেশ ও বিক্ষোভ করেছে সা’দ বিরোধীরা।

মঙ্গলবার  শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা এ প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় জেলার ৬ উপজেলা থেকে আসা ওলামায়ে কেরাম ও তৌহিদ জনতার নেতারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন, সা’দ পন্থীরা জেলায় জেলায় ইজতেমা করার ঘোষনা দিয়েছেন, এতে তাবলীগের মেহনতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফেতনা সৃষ্টি করবে। যা সঠিক আকিদায় বিশ্বাসি মুসল্লিগণ ও ওলামায়ে কেরামগণ মেনে নিবেন না। তারা জেলায় জেলায় ইতজেমা বন্ধ করার আহ্বান জানান। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডিসি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা তাদের দাবি সম্বলিত স্বারকলিপি জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম