আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 4:23 am || প্রকাশের তারিখ: February 18, 2020, 1:28 pm
লন্ডনে যাওয়ার জন্য খালেদা জিয়ার জামিন আবেদন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার  জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন আবেদন করেছেন তার পক্ষের আইনজীবি।


বিএনপি'র কারাবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার শর্তহীন অনুমতি চেয়েছেন হাইকোর্টে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে তার পক্ষে জামিন আবেদন করেছেন আইনজীবীরা। মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) বিকেলে হাইকোর্টে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ২০১৮ সালের ২৯শে অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত সাত বছরের কারাদণ্ড দেয়। আদালতের সাজা স্থগিত ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। গত বছরের ১৪ই অক্টোবর খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগও জামিন আবেদন খারিজ করে দিয়ে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেয়ার নির্দেশ দেয়।

আজ মঙ্গলবার খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, 'বিএনপি চেয়ারপার্সনের উন্নত চিকিৎসার প্রয়োজন। আমাদের দেশে যে চিকিৎসা আছে তাতে তার পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে তিনি বাংলাদেশে চিকিৎসা নিতে রাজি হচ্ছেন না। উনি চান তাকে যদি মুক্তি দেয়া হলে তিনি তার ইচ্ছানুযায়ী চিকিৎসা করাবেন।' আপিল বিভাগে জামিন আবেদনের সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেমন ছিল এখন তার থেকে আরও অবনতি হয়েছে বলেও জানান খন্দকার মাহবুব হোসেন।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম