প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 4:24 am || প্রকাশের তারিখ: February 18, 2020, 1:38 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।রাজধানী ঢাকায় আগুন লাগা একটি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবার আগুন লাগল শহরের অন্যতম ব্যস্ত এলাকা সদরঘাটের লেডিস মার্কেটের ছাদে।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ছটায় এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাথে সাথেই আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান, সদরঘাটের লেডিস মার্কেটের ছাদে ময়লার মধ্যে আগুনের সূত্রপাত। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে যায়। বিশেষ কিছু করতে হয়নি। মাত্র দুই মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে আগুনে তেমন ক্ষয়ক্ষতি না হলেও প্রাথমিকভাবে এর কারণ জানা যায়নি।