প্রিন্ট এর তারিখ: September 10, 2026, 3:08 am || প্রকাশের তারিখ: May 26, 2019, 4:58 pm
বেনাপোল(যশোর)প্রতিনিধি:
যশোরের বেনাপোল ঘিবা গ্রাম থেকে মোঃ শাহাজালাল (৪৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শনিবার ভোর রাতে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী ঘিবা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত শাহাজালাল ঘিবা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বেনাপোল পোর্ট থানার এএসআই আলমগীর হোসেন ও এএসআই দেলোয়ার হোসাইন জানান, সাজাপ্রাপ্ত আসামি শাহাজালাল গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে এমন খবর পেয়ে ঘিবা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার শাহাজালালকে শনিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে