প্রিন্ট এর তারিখ: September 15, 2026, 2:16 pm || প্রকাশের তারিখ: February 19, 2020, 1:25 pm
নেত্রকোনা সংবাদদাতা।। নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় ১৯ ফেব্রুয়ারি বুধবার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ ঘটিকায় উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেলিমা আক্তারের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, প্যানেল চেয়ারম্যান ও প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী শিক্ষা অফিসার পীযূষ কান্তি মজুমদার, সুব্রত বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কমিটির আহ্বায়ক বি এম রেজাউদল হাবিব কামাল, গোলাম মোস্তফা জিকু, আবু জাফর মোহাম্মদ সাদেক, এখলাছুর রহমান, স্বপন কুমার তালুকদার, আলমগীর কবির, সাইফুল ইসলাম,উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নিয়ুতি রানী, সুমি সাহা সহ প্রধান শিক্ষকবৃন্দ।
মাসিক সভায় ২১ শে ফেব্রুয়ারি উদযাপন, কাপিং প্রশিক্ষণ, বর্ণ যাচাই পরীক্ষা, অধ্যায় ভিত্তিক পরীক্ষা, ওয়ান ডে ওয়ান ওয়ার্ড প্রতিযোগিতার আয়োজন, সর্বোচ্চ উপস্থিতির জন্য ছাত্র ও অভিভাবক কে পুরুষ্কার প্রধান, সারাদেশের ন্যায় ২৩ শে ফেব্রুয়ারি স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।