আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 3:24 pm || প্রকাশের তারিখ: May 27, 2019, 1:54 pm
[রাজধানীতে ট্রাকের ধাক্কায় অন্ত:সত্ত্বা নারী নিহত] রাজধানীতে ট্রাকের ধাক্কায় অন্ত:সত্ত্বা নারী নিহত
ডেস্ক রিপোর্টঃ  রাজধানীর পোস্তগোলা ব্রিজের ঢালে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় সুমা আক্তার (৪০) নামের এক অন্তঃসত্ত্বা নারীর নিহত হয়েছে। আজ দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মোহাম্মদ সুস্ময় জানান, তারা কেরানীগঞ্জ জিন্দাপীর এলাকায় থাকেন। সকালে মা সহ তারা দু’জন শ্যামপুর ইসলামী ব্যাংকে আসেন টাকা তোলার জন্য। টাকা তুলে বাসায় যাওয়ার জন্য পোস্তগোলা ব্রিজের, ঢালে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তার মাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মা আট মাসের অন্তসঃত্ত্বা ছিলেন। তার বাবা আসাদ মিয়া কুয়েত প্রবাসী। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম