আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 8:39 am || প্রকাশের তারিখ: February 21, 2020, 11:21 am
মহান একুশে শহীদ স্মৃতিতে বশেফমুবিপ্রবি সাংবাদিকদের পুষ্পার্ঘ্য অর্পণ
বশেফমুবিপ্রবি
নিজস্ব প্রতিবেদক।। একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক গৌরব, আত্মত্যাগ ও চেতনার নাম। মহান একুশে ফেব্রুয়ারির বেদনা, স্মৃতি, আনন্দ ও মহিমা আমাদের জাতীয় চেতনার সঙ্গে জড়িয়ে আছে। এ চেতনা আমাদের ভাষা আন্দোলনের চেতনা।

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভোরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের  শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

এসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন - মোঃ আল -ফাহাদ, সাবিত হাসান, হৃদয় কুমার বিশ্বাস, রিপন কুমার সানা, মনজুরুল ইসলাম আকন্দ, মোকাররম হোসাইন,নাজমুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম,  মশিউর আল মামুন, কাওসার আহমেদ সুকর্ণ, তাসলিমা আহমেদ কুয়াশা, মাসরুকা ইসরাত যেবা প্রমুখ ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম