আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 8:39 am || প্রকাশের তারিখ: February 21, 2020, 11:30 am
ভাষা শহীদদের প্রতি নোবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা
নোবিপ্রবি সংবাদদাতা।। ভাষা শহীদদের স্মরণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে নোয়াখালী বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)।

শুক্রবার ২১ ফেব্রুয়ারী সকাল সাড়ে দশটায় নোবিপ্রবিসাসের সভাপতি আব্দুর রহিমের নেতৃত্বে সমিতির সদস্যরা ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।

এসময় নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা ড. আব্দুল্লাহ আল মামুন, দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিমেল শাহরিয়ার, অর্থ সম্পাদক মাইনুদ্দিন পাঠান, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক রিপন চন্দ্র শীল, কার্যনির্বাহী সদস্য আব্দুল কবির ফারহান, সাবিহা তাসমীম, এস জে আরাফাত, এস আহমেদ ফাহিম, আব্দুল্লাহ আল নোমান, ফারহানা সুপ্তি, ফজলে এলাহী ফুয়াদ উপস্থিত ছিলেন।

এদিকে এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. দিদার-উল-আলম সহ অন্যান্য শিক্ষকরা শ্রদ্ধা জানান। পরবর্তী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং সেচ্ছাসেবী সংগঠনগুলো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম