আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 15, 2026, 3:00 pm || প্রকাশের তারিখ: February 21, 2020, 12:09 pm
মুজিববর্ষে ছিন্নমূল মানুষদের খাওয়ালেন ওসি
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবর্ষ উপলক্ষে ছিন্নমূল মানুষদের নিজ হাতে খাইয়েছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পাঁচবিবি রেলওয়ে স্টেশনে প্রায় তিন শতাধিক ছিন্নমূলদের সঙ্গে নিজে খেয়েছেন এবং তাদের মুখে খাবারও তুলে দিয়েছেন তিনি।
পাঁচবিবি পৌর শহরের স্টেশন এলাকার ছিন্নমূল লোকজন জানান, 'আমাদের বাড়িঘর নেই। রাত হলেই স্টেশনে এসে ঘুমাই কোন দিন খেয়ে, আবার কোনও দিন না খেয়ে। আজ ওসি স্যার পেট ভরে আমাদের খাওয়ালেন।'
স্টেশন এলাকার আমেনা বেওয়া বলেন, 'প্রতিদিন প্রায় আমি না খেয়ে থাকি রাতে, স্টেশনে থাকি প্রায় সময়। ওসি স্যার আমাকে পেট ভরে খাওয়ায়, আজও পেট ভরে খেলাম।'
ওসি মুনসুর রহমান বলেন, 'মানুষ হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে। আমি সে দৃষ্টিকোণ থেকে এ আয়োজন করেছি। এরা সুবিধাবঞ্চিত নয় বরং তারা আমাদের দৃষ্টিবঞ্চিত। সবাই একটু দৃষ্টি দিলেই তারা একটি সুন্দর জীবন পেতে পারে। বঙ্গবন্ধুর আদর্শের অংশ হিসেবে আমি সেটাই চেষ্টা করছি। আমি আশা করি, আমার এ চেষ্টা অব্যাহত থাকবে।'
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম