আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 7:45 am || প্রকাশের তারিখ: February 21, 2020, 12:13 pm
নানা আয়োজনে ঝালকাঠিতে পালিত হচ্ছে মাতৃভাষা দিবস
jhalokathi
নিজস্ব প্রতিবেদক।। ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

রাত ১২টা ০১ মিনিটে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এরপর, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে ঝালকাঠি প্রেসক্লাব, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়া ঝালকাঠিতে প্রভাত ফেরি, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হচ্ছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম