প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 10:24 pm || প্রকাশের তারিখ: February 21, 2020, 12:23 pm
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে "বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরাল" এর ভিত্তি প্রস্থরের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্য উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের
প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এর ভিত্তি প্রস্থরের শুভ উদ্বোধন করেন। আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এটি নির্মিত হচ্ছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন, আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আরিফ মাহফুজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (চলতি দায়িত্ব) আমিনুর রহমান, সমবায় অফিসার ফজলে এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন।