আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 8:40 am || প্রকাশের তারিখ: February 21, 2020, 7:19 pm
ভাষা শহীদদের স্মরণে নোবিপ্রবি রোভার স্কাউটের  দেয়ালিকা উন্মোচন
নোবিপ্রবি সংবাদদাতা।। "মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দেয়ালিকার মাধ্যমে ভাষা শহীদ ও  বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসা প্রকাশে নোবিপ্রবি রোভার স্কাউটের ক্ষুদ্র প্রয়াসে আমি মুগ্ধ।"  বলে মন্তব্য করেন নোয়াখালী বিজ্ঞান  বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার উল আলম।

আজ ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের  কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে   ভাষা আন্দোলনে নিহত শহিদদের স্মরণে নোবিপ্রবি রোভার স্কাউটের  দেয়ালিকা উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার উল আলম।দেয়ালিকার নির্দেশনায় ছিলেন নোবিপ্রবি রোভার স্কাউটের স্কাউট লিডার নুসরাত জাহান মিথিলা ও  রোভার বেট আব্দুল্লাহ আল মাসুদ।

এসময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের  রেজিস্ট্রার প্রফেসর  ড. মো. আবুল হোসেন , প্রক্টর অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, বিভিন্ন অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রোভার স্কাউটের সদস্যবৃন্দ  উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম