আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 3:10 pm || প্রকাশের তারিখ: February 21, 2020, 7:47 pm
লালমনিরহাটে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
lalmonirhaat
লালমনিরহাট সংবাদদাতা।। ‘ভাই-বোন স্পেশাল’- নামে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে লালমনিরহাটে মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে জেলার সদর উপজেলার বড়বাড়ী-তেঁতুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলোঃ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে মাহমুদ হাসান শাকিল (৩৮), একই জেলার মেদেনী উপজেলার লৌহজং এলাকার আব্দুল জলিল শেখের ছেলে জুয়েল শেখ (৩৮) এবং রংপুর জেলার কাউনিয়া উপজেলার সাহেবপাড়া এলাকার আব্দুল হালিমের ছেলে এরশাদ হোসেন (৩৬)।
লালমনিরহাট ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মকবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে উপজেলার বড়বাড়ী-তেঁতুলতলা এলাকা মাদকবিরোধী অভিযান চালায়। পরে ‘ভাই-বোন স্পেশাল’ পরিবহন নামে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এ সময় ২৬৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়।
জেলা ডিবি পুলিশের ওসি মকবুল হোসেন আরো বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালমনিরহাট সদর থানায় আটক তিনজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম