আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 3:23 pm || প্রকাশের তারিখ: May 27, 2019, 3:02 pm
শার্শা নাভারণ খাদ্য গুদামে সরকারী ভাবে ধান ক্রয় শুরু
আসাদুর রহমান,শার্শা (যশোর) প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার নাভারন খাদ্য গুদামে সোমবার সকাল ১১ টায় প্রান্তিক চাষীদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে (প্রতি মণ ১০৪০ টাকা) বোরো ধান সংগ্রহ ২০১৯ -এর শুভ উদ্বোধন করা হয়েছে। যশোর -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রান্তিক চাষীদের কাছ থেকে বোরো ধান ক্রয়ের উদ্বোধন করেন।এসময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্হিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, ঊপজেলা নির্বাহী আফিসার পুলক কুমার মন্ডল, উপজেলা খাদ্য কর্মকর্তা ইন্দ্রজিৎ, নাভারণ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারূজ্জামান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, , ঊপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল, সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন এবং বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক ছাষীরা। প্রান্তিক চাষীদের কয়েকজন চাষী খুশিমনে জানান, সরকার এই ভাবে বোর ধান ক্রয় করলে আমাদের জমি চাষে ফসল ফলাতে আরও আগ্রহ বেড়ে গেল। শেখ হাসিনার সরকার চাষীদের প্রতি এইভাবে নজর দিলে চাষীরা জমি চাষে আর লোকসানে পড়বেনা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম