আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 6:34 am || প্রকাশের তারিখ: February 22, 2020, 3:11 pm
সিলেটে পৃথক বন্দুকযুদ্ধে দুজন নিহত
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সিলেটে র‌্যাপিড অ্যাকিশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। নিহতের দুজনের মধ্যে একজন ডাকাত সর্দার ও অন্যজন শীর্ষ সন্ত্রাসী বলে জানা গেছে।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বিশ্বনাথ উপজেলার মরমপুর সুড়িখাল এলাকা এবং গোলাপগঞ্জের কদুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব ও পুলিশ সুত্রে জানা যায়, আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালালে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাত দলের সদস্যরা। এসময় র‌্যাব ও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে একজন নিহত হয়। অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির পরিকল্পনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালালে পুলিশও আত্নরক্ষার্থে গুলি চালায়। এতে ঘটনাস্থলে ডাকাত দলের সদস্য নিহত হয় এবং তিনজন পুলিশ সদস্য আহত হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম