আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 28, 2026, 1:05 am || প্রকাশের তারিখ: February 22, 2020, 3:21 pm
টঙ্গীতে তুলার গোডাউনে আগুন
গাজীপুর সংবাদদাতা।। গাজীপুরের টঙ্গীর মিল গেট এলাকায় তুলার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, দুপুরে টঙ্গীর মিল গেট এলাকায় কয়েকটি তুলার গুদামে আগুন লাগার  খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম