আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 6:36 am || প্রকাশের তারিখ: February 22, 2020, 7:16 pm
নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ মিললো ডোবায়
ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের চারদিন পর পরিত্যক্ত ডোবার পানিতে ভাসমান অবস্থায় মো. আসিফ হাওলাদার (১৭) নামের যুবকের লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ড, পুকুর পাড় এলাকার পরিত্যক্ত ডোবার পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে সনাক্ত করার জন্য পোস্টমাডামে প্ররণ করে। পরে ঐ ঘটনার কথা সুনে মৃত আসিফের পিতা মাতা গেলে তারা দেখে চিনতে পারেন। নিহত মোঃ আসিফ হাওলাদার নলছিটি পৌরসভার খাস মহল এলাকার পুকুর পাড়ের শাহীন হাওলাদারের ছেলে।

নিহতের আত্মীয় স্বজনরা জানান, মোঃ আসিফ হাওলাদার তার পিতার সাথে ভ্যানগাড়িতে ফেরি করে ফল বিক্রি করতো । সে গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত থেকে নিখোঁজ হয়। তার সন্ধান না পেয়ে নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।

ডায়েরি সূত্রে জানাযায়, আসিফ তার বাবার সাথে মঙ্গলবার সন্ধায় কথা বলে বাড়ির উদ্দেশ্যে রওয়া হয়। পরে মৃত আসিফের বাবা রাত ১০ টার দিকে বাড়িতে গিয়ে তাকে দেখতে না পেয়ে, দ্রুত তার খোজ করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় সারা রাত খুজা খুজি করেও তাকে পাওয়া যায়নি। সকল স্বজনদের কাছে বলা হলেও কোন খোজ মেলেনি। পরে মৃত. আসিফের বাবা নলছিটি থানায় একটি সাধারন ডায়েরি করে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন বলেন, নিহত ব্যক্তির মরাদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তার মৃত্যুর কারণ অনুসন্ধানের কাজ চলছে। এঘটনায় দু’জনকে সন্দেহভাজন ভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নলছিটি থানার পুলিশ। তবে নিহত পরিবারের পক্ষ থেকে এখন কোন থানায় মামলা দায়ের করেনি বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম