প্রিন্ট এর তারিখ: September 21, 2026, 7:29 am || প্রকাশের তারিখ: February 22, 2020, 7:27 pm
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)সংবাদদাতা।। ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় ৭০ বছরের বৃদ্ধকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
গত ২১ ফেব্রুয়ারী উপজেলার যদুয়ার গ্রামে এ ঘটনা ঘটে। মেয়েটি স্থানীয় একটি স্কুলের ২য় শ্রেণির ছাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার মুনিষগাঁও উত্তর পাড়া গ্রামের রাজিকুলের ৭ বছরের মেয়ে যদুয়ার গ্রামের (নানা) সিরাজুলের বাড়ীতে পড়ালেখা করতো।
শুক্রবার বিকেলে যদুয়ার গ্রামের মৃত নজিতুল্লার ছেলে জামাল উদ্দীন ওরফে নেনকু (৭০) মেয়েটিকে ১০ টাকা দেওয়ার কথা বলে ফুসলিয়ে বাড়ীর পাশের্ব দবিরুলের গম ক্ষেতের শ্যালো মেশিন ঘরের পাশের্ব নিয়ে গেলে উড়না বিছিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় ঐ গ্রামের কুলসুম বেগম ও বৃষ্টি আক্তার বিষয়টি দেখে সন্দেহ করে দ্রুত মেয়ের নানী ও খালাকে খবর দিলে আশপাশের্বর লোকজনসহ বৃদ্ধকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে জামাল উদ্দীনকে থানায় নিয়ে আসে। পরে মেয়ের বাবা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) (খ) ধারায় মামলা করেন তারিখ ২১-০২-২০২০র্খ্রি:, মামলা নং - ৯।
রাণীশংকৈল থানার ওসি তদন্ত খায়রুল আনাম ডন ঘটনার সত্যাতা নিশ্চিত করেন বলেন, আসামীকে আজ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।