আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 15, 2026, 4:47 pm || প্রকাশের তারিখ: February 22, 2020, 7:43 pm
ফকিরহাট ICT4E জেলা অ্যাম্বাসেডর কমিটি গঠন
বাগেরহাট সংবাদদাতা।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ICT4E বাগেরহাট জেলা অ্যাম্বাসেডরের ফকিরহাট উপজেলা অ্যাম্বাসেডর গ্রুপের সভা আজ বিকাল চার ঘটিকার সময় বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আ্যাম্বাসেডর বিশ্বজিৎ হালদার।


সভায় সর্বসম্মতিক্রমে অ্যাম্বাসেডর কে এম বিল্লাহ সজলকে সভাপতি ও অ্যাম্বাসেডর নাজমুল হুদাকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট ICT4E বাগেরহাট জেলা অ্যাম্বাসেডরের ফকিহাট উপজেলা অ্যাম্বাসেডর কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি শ্যামল কুমার সাহা ও টপী রানী সেন, কোষাধ্যক্ষ এ সুকুর আলী খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন, সহঃ সম্পাদক বিশ্বজিৎ হালদার ও দুলাল কুমার মন্ডল, শিক্ষা সম্পাদক রূম্পা দাস, আইসিটি সম্পাদক পিযুস কান্তি সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক ছালাম হাওলাদার,বিজ্ঞান বিষয়ক সম্পাদক অঞ্জন দাশ, প্রচার সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম নির্বাচিত হয়।
গ্রিন এন্ড ক্লিন স্কুল, কিশোর বাতায়ন, মিড ডে মিল চালু, শিক্ষকদের মাল্টিমিডিয়া ক্লাসে উৎসাহিতকরণ ও শিক্ষক বাতায়নে কন্টেন্ট আপলোডে উদ্ভুদ্ধকরন ইত্যাদি বিষয়ে সভায় আলোচনা করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম