আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 11:24 pm || প্রকাশের তারিখ: February 22, 2020, 8:22 pm
কালীগঞ্জে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কালীগঞ্জ উপজেলার বানীনগর উচ্চ বিদ্যালয় (প্রি ভোকেশনাল কোর্স) এর ২য় ও ৩য় তলা একাডেমিক ভবন এর শুভ উদ্ধোধন করেন। এছাড়া মন্ত্রী একই উপজেলার তালুক বানীনগর কেন্দ্রিয় শরমত উল্লাহ শেখ কবরস্থানের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করেন।

এসময় কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুজ্জামান আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম,কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম