প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 1:14 pm || প্রকাশের তারিখ: February 22, 2020, 8:34 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বাগেরহাটে ৫০ পিস ইয়াবাসহ রুপসী (২৭) নামে এক বেদে সম্প্রদায়ের নারীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার টাউন নওয়াপাড়া থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা এক পুরুষ সহযোগী পালিয়ে যায়।
আটককৃত রুপসী মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার খয়রা গ্রামের ইমাম আলীর স্ত্রী।
এ বিষয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ওই বেদে নারীকে আটক করা হয়েছে। তবে তার সাথে থাকা পুরুষ সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তাকে আটকেও চেষ্টা চলছে।