আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 8:39 am || প্রকাশের তারিখ: February 22, 2020, 10:04 pm
ইবিতে ছায়া আদালতঃ ঔষধের জেনেরিক নাম ব্যবহারে রুল জারি
ইবি সংবাদদাতা।। ঔষধের বাণিজ্যিক নাম ব্যবহার না করে জেনেরিক নাম ব্যবহার করতে রুল জারি করেছে ছায়া আদালত। শনিবার (২২ ফেব্রুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ইন্টার্নশীপ শেষে ছায়া আদালত চলাকালে এ রুল জারি করেন বিচারকগণ।

ইসলামী বিশ্ববিদ্যালয় জুরিস্টিক ক্লিনিক জনস্বার্থে মামলাটি দায়ের করলে আদালত এ রুল জারি করে। এসময় ওষুধের জেনেরিক নাম ব্যবহার করার জন্য বেশ কিছু নির্দেশনাও দেন ছায়া আদালত।

জুরিস্টিক ক্লিনিকের পক্ষে রিটটি করেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের (এলএলবি) শিক্ষার্থী আনোয়ার হোসেন, আয়েশা ও নাইমুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষের হয়ে লড়াই করেন নোমান ইবনে বাশার, সাদিয়া আফরিন খান ও নিশাত ইসরাত জাহান।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) হাসানুজ্জামান, যুগ্ম জেলা ও দায়রা জজ মাসুদ আলী, ঝিনাইদহ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের মাননীয় বিচারক চাঁদ মোহাম্মাদ আব্দুল আলীম।

এছাড়াও বিভাগের অধ্যাপক, জুরিস্টিক ক্লিনিক ইবির স্বপ্নদ্রষ্টা ও পরিচালক ড. জহুরুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠানে  অ্যাডভোকেট আব্দুল আজিজ, অ্যাডভোকেট আবু তালেব সহ  ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সব শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইবির আইন বিভাগে প্রথমবারের মতো ইন্টার্নশিপ ব্যবস্থা চালু হয়েছে। বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহনে ঝিনাইদহ জেলা জজ কোর্টে ১৫ দিন ইন্টার্নশিপের সুযোগ পায় তারা। শনিবার মুটিংয়ের মাধ্যমে শেষ হলো তাদের ইন্টার্ণশিপ ও স্নাতক শিক্ষাজীবন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম