আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 5:19 am || প্রকাশের তারিখ: February 23, 2020, 11:40 pm
র‌্যাবের হাতে গ্রেফতার নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক,পাপিয়া বহিষ্কার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। অসামাজিক কার্যকলাপসহ নানা অপকর্মের দায়ে র‌্যাবের হাতে গ্রেফতার নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ওরফে পিউকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। রোববার কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি  নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ যুব মহিলালীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিন্ধান্ত অনুযায়ী নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়াকে সংগঠনের গঠন্ত্রের ২২ (ক) উপধারা অনুযায়ী দলীয় শৃঙ্গালা ভঙ্গের দায়ে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।
দেশত্যাগের সময় শনিবার সকালে বিমানবন্দর থেকে তিন সহযোগীসহ তাকে গ্রেফতার করে র‌্যাব-১। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী রাজধানীর গুলশানের পাঁচতারকা হোটেল ওয়েস্টিন থেকে চার নারীকে আটক করা হয়। র‌্যাব জানায়, মোটা অঙ্কের টাকায় তাদের দিয়ে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ করিয়ে আসছিলেন পাপিয়া ও তার স্বামী সুমন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম