আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 28, 2026, 12:37 am || প্রকাশের তারিখ: February 24, 2020, 12:02 am
সাউথ এশিয়ান ইয়ুথ ফেস্টিভালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী 
বায়েজিদ হাসান, কবি নজরুল বিশ্ববিদ্যালয়।।
ভারতের কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটি'স ইয়ুথ ফেস্টিভাল  ২০২০ । এতে অংশ নিচ্ছে  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী আগামী ২৪-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ ফেস্টিভালে দক্ষিন এশিয়ার ১০টি দেশের শিক্ষার্থীরা অংশ নিবেন । অংশগ্রহনকারী শিক্ষার্থীরা লাইট,ভোকাল,গ্রুপ সং,ক্লাসিক্যাল ডান্স,ফোক ডান্স,ডিবেট ,ইলোকিউশন,পোস্টার মেকিং এবং ক্লে মডেলিং সহ বিভিন্ন ইভেন্টে নিজ দেশের শিক্ষা , সামাজিক ,সংস্কৃতি ,অর্থনৈতিক ও প্রাসঙ্গিক বিষয় উপস্থাপন করবেন ।

বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক ড.মুশাররাত শবনম ও অধ্যাপক ড.জাহিদুল কবীরের নেতৃত্বে চারুকলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (এম.এফ.এ-) বাচ্চু মিয়া আরিফ, সংগীত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের কানিজ খন্দকার মিতু,  সঙ্গীত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রনব হালদার প্রান্ত এবং থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মুনালিসা রয় আগামী ২৩ শে ফেব্রুয়ারি ভারতের উদ্দেশ্য রওনা দিবেন । এ বিষয়ে জানতে চাইলে টিম ম্যানেজার মুশাররাত শবনম বলেন, আমরা মোট পাঁচবার অংশগ্রহণ করেছি। সবসময় আমাদের অংশগ্রহণ ছিল চমৎকার। আমরা এবারও ভাল কিছু করব সকলের দোয়ায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম