আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 15, 2026, 4:44 pm || প্রকাশের তারিখ: February 24, 2020, 1:09 pm
মেধাবী ছাত্রী জুয়াইরিয়া মাত্র ২৯ দিনেই কোরআন মুখস্থ করলেন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পাকিস্তানের লাহোর প্রদেশের গাজিয়াবাদ কলেজের মেধাবী ছাত্রী জুয়াইরিয়া। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। জুয়াইরিয়ার পিতা ছোটখাটো ব্যবসায়ী। তাদের সংসার চলে ভীষণ অর্থকষ্টে। নিজে বেশি পড়ালেখা করতে না পারলেও দুই মেয়েকেই শিক্ষিত হিসেবে গড়ে তুলতে চান বাবা। এই মেধাবী কলেজছাত্রী মাত্র ২৯ দিনে কোরআন মুখস্থ করে অনন্য রেকর্ড গড়েছেন। মেয়ের এমন কীর্তিতে ভীষণ খুশি জুয়াইরিয়ার বাবা।
দৃঢ় সংকল্প ও ইচ্ছার সুবাদে এক মাসেরও কম সময়ে পবিত্র কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন এই কলেজছাত্রী। গত মাসে কলেজ ছুটির ফাঁকে কোরআন মুখস্থ করার উদ্যোগ নেয়।এবং অল্প সময়ে নিজের লক্ষে পৌঁছাতে পেরেছেন। মাত্র ২৯ দিনে কোরআন হেফজ করে নিজেকে ধন্য মনে করছেন তিনি। লাহোরের শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পাকিস্তানি এই ছাত্রীর কোরআন মুখস্থের রেকর্ডটিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নথিভুক্ত করার আবেদন জানানো হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম