আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 8:40 am || প্রকাশের তারিখ: February 24, 2020, 2:04 pm
ইবিতে উন্নয়ন বিষয়ক কর্মশালা
ইবিতে প্রতিনিধি।। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল১০ টায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের আয়োজনে রবীন্দ্র-নজরুল কলা ভবনের গ্যালারী কক্ষে এটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় উন্নয়ন বিষয়ক বিভিন্ন ধারণা, পদ্ধতি, উন্নত বিশ্বে ও বাংলাদেশে উন্নয়ন ধারণার তুলনামূলক বিশ্লেষণসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

এসময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিম বানুর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়াও বিভাগের  প্রভাষক এ এইচ এম নাহিদ, হাফিজুর রহমান, ফিরোজ হোসাইন উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম