আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 25, 2026, 2:15 pm || প্রকাশের তারিখ: February 24, 2020, 5:49 pm
ইবি কর্মকর্তাকে হত্যার হুমকি: বঙ্গবন্ধু পরিষদের প্রতিবাদ
ইবি সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সম্পাদক, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব ও কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানকে মোবাইলে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়েছে ইবি বঙ্গবন্ধু পরিষদ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ইবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার আব্দুল হান্নান শুধু মোর্শেদকেই হুমকি দেয়নি, সে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুল আরফিন এবং কর্মকর্তা সমিতির সভাপতি  শামছুল ইসলাম জোহাকেও হত্যার হুমকি দিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। একজন কর্মকর্তা হয়ে তার এ দুঃসাহস মেনে নেয়া যায় না।’

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি বিকেলে বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার আব্দুল হান্নান, মীর মোর্শেদুর রহমানকে মুঠোফোনে (০১৭১৭৩৩৮১০০ নম্বর থেকে) হত্যার হুমকি দেন। হুমকির অভিযোগে ইবি থানায় জিডিও করেন তিনি। জিডি নং-৯৩৫।

এর আগে ২০১৬ সালে হত্যার উদ্যেশ্যে মোর্শেদকে হত্যার উদ্যেশ্যে আঘাত করেন হান্নান। এ ঘটনায় তিনি মামলা করলে বিশ^বিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তিবর্গের অনুরোধে মামলা প্রত্যাহার করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম