আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 8:39 am || প্রকাশের তারিখ: February 24, 2020, 5:45 pm
সমন্বিত ভর্তি পরীক্ষায় থাকবে না ঢাবি
dhaka university
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সমন্বিত ভর্তি পরীক্ষায় না থাকার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

সোমবার বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাবি শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আগের নিয়মেই অনুষ্ঠিত হবে ঢাবির ভর্তি পরীক্ষা।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম