আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 10:50 am || প্রকাশের তারিখ: May 31, 2019, 1:25 pm
যশোর বেনাপোলে বিপুল পরিমান ইউএস ডলার পাউন্ড ও ভারতীয় রুপিসহ ৭ হুন্ডি পাচারকারীকে আটক করেছে বিজিবি
মোঃ আসাদুর রহমান,বেনাপোল প্রতিনিধি :  ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে সর্ববৃহৎ একটি ডলারের চালান আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় পাচারের সাথে জড়িত ৭ ডলার পাচারকারীকে আটক করে তারা। আটককৃতরা হলো- বিল্লাল হোসেন,আব্দুস সালাম, ইকবাল সরদার, মিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, কবির হোসেন ও সাইফুল ইসলাম। আটককৃতদের বাড়ি শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানতে পারি ভারতে থেকে বৃহৎ একটি ডলারের চালান নিয়ে বেনাপোল আমড়াখালী চেকপোস্ট দিয়ে পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে নিজস্ব গোয়েন্দা ও টহল দলের মাধ্যমে বেনাপোল থেকে ছেড়ে আসা সাউত লাইনের একটি পরিবহনে সকাল ১১ টায় অভিযান চালিয়ে ২ লক্ষ ৫৩ হাজার ৪ শত ইউএস ডলার, ৬৯ হাজার ৯শত পঞ্চাশ পাউন্ড, ৫ হাজার ৯০ ভারতীয় রুপি, মোবাইল ফোন ও ক্রেডিট কার্ডসহ ৭ পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়। আটকৃত ডলারের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম