আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 11:24 pm || প্রকাশের তারিখ: February 24, 2020, 6:15 pm
আদিতমারীতে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
ট্রেনে কাটা পড়ে
লালমনিরহা সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক নারীর (১৯) মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে লালমনিরহাট- বুড়িমারী রেলরুটের উপজেলার ভাদাই ইউনিয়নের বন্ধু সিনেমা হল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম  জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী লোকাল একটি ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় জনতা কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। তার পরনে ছিল লাল রঙের সেলোয়ার ওড়না ও সবুজ রঙের কামিজ। এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানাকে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম