আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 4:06 am || প্রকাশের তারিখ: February 25, 2020, 7:04 pm
রূপসায় কয়লা তৈ‌রির একা‌ধিক চুলা উ‌চ্ছেদ কর‌লেন সু‌স্মিতা সাহা
 খুলনা সংবাদদাতা:
রূপসা উপজেলার জাবুসা এলাকায় গাছ পু‌ড়ি‌য়ে কয়লা তৈ‌রির অ‌বৈধ ৭টি চুলা ভ্রাম্যমান আদাল‌তের মাধ্য‌মে উ‌চ্ছেদ করা হয়ে‌ছে। মঙ্গলবার (২৫ জানুয়ারী) সকা‌লে প‌রি‌বেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১২ ধারা অনুযায়ী এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়।
উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার নাস‌রিন আক্তা‌রের নির্দে‌শে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ক‌রেন সহকারী ক‌মিশনার (ভূ‌মি)  ও নির্বাহী ম্যাজিস্টেট সু‌ম্মিতা সাহা।
জানা যায়, প‌রি‌বেশ দুষণরো‌ধে পরিচা‌লিত এ অ‌ভিযা‌নে জাবুসা হাট এলাকায় অব‌স্থিত ৭ টি চুলা ভে‌ঙ্গে উ‌চ্ছেদ করা হয়। এছাড়া এক‌টি চুলার  সত্বা‌ধিকারী র‌হিমনগ‌রের বা‌সিন্দা
মোঃ সোহাগ শিকদার‌কে দুই হাজার টাকা জ‌রিমানা করা হয়। বাকী ৬টির চুলার সত্বা‌ধিকারী‌কে অ‌ভিযানকা‌লে পাওয়া যায় নাই। এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের নাজির মো. নূরুল ইসলাম, ফায়ার সার্ভি‌সের ‌ষ্টেশন অ‌ফিসার তানভীর রহমান ও রূপসা থানা পুলিশের একদল সদস্য। সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বাহী ম্যাজিস্টেট সুস্মিতা সাহা জানান, ইতিমধ্যে রূপসার বিভিন্ন এলাকার অবৈধ চুলা উচ্ছেদ সহ সত্বাধিকারীকে জরিমানা করা হয়েছে।প‌রি‌বেশ সংরক্ষ‌ণের জন্য এ ধর‌নের অ‌ভিযান অব্যাহত থাক‌বে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম