আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 11:52 pm || প্রকাশের তারিখ: February 25, 2020, 7:44 pm
প্রধানমন্ত্রী নিজেই র‌্যাব কে নির্দেশ দিয়েছেন গ্রেফতার করে পাপিয়াকে শাস্তি দিতে: কাদের
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশেই গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে তথ্য ছিল পাপিয়া অপকর্ম করছে। এ কারণে প্রধানমন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছেন গ্রেফতার করে পাপিয়াকে শাস্তি দিতে। র‌্যাব সে নির্দেশ অনুযায়ী পাপিয়াকে গ্রেফতার করেছে। তিনি বলেন, দলীয় কর্মীদের শাস্তি দেয়ার সৎ সাহস একমাত্র শেখ হাসিনারই রয়েছে। সুতরাং অপরাধ করে পার পাবেন, এটা ভাবার কোনো কারণ নেই।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সেতু ভবনে বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এর আগে বিএনপিও তো ক্ষমতায় ছিল। তাদের নেতাকর্মীরা কত লুটপাট ও দুর্নীতি করেছে, কত অন্যায় করেছে কিন্তু কোনো অপকর্মের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি কাউকে শাস্তি দিয়েছেন? এমন সৎ সাহস কি খালেদা জিয়ার আছে? অপরাধের জন্য তাদের নেতাকর্মীদের শাস্তি দিয়েছেন,এমন নজির নেই।
এ সৎ সাহস তাদের নেই, এ সৎ সাহস একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনারই রয়েছে।অপরাধ করলে যে নিজ দলের লোকদেরও শাস্তি দেয়া হয়- শেখ হাসিনাই এর উদাহরণ সৃষ্টি করেছেন। তারপরও বিএনপির পক্ষ থেকে প্রতিনিয়ত কথা বলে যাচ্ছে, অভিযোগ দিয়ে যাচ্ছে এটা তাদের অভ্যাস। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে একমাত্র দল অপরাধের কঠোর শাস্তি দেয়া।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম