প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 10:44 am || প্রকাশের তারিখ: February 25, 2020, 7:50 pm
পাইকগাছা(খুলনা)সংবাদদাতা।। পাইকগাছায় ভুয়া প্রশাসন পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে রিপন ওরফে হালিম মালী নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।সে উপজেলার শ্যামনগর গ্রামের মোহর আলীর ছেলে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।মামলার বিবরণে জানা যায়, উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে বিষ্ণুপুর গ্রামের মৃত বক্স গাজীর ছেলে কামরুল গাজীকে ১ লাখ ৭০ হাজার টাকা অনুদান নিয়ে দেয়ার কথা বলে ১০ হাজার টাকা দাবী করে প্রতারক হালিম। সোমবার সকালে ইসলামী ব্যাংক, পাইকগাছা শাখার সামনে লেনদেন করার সময় কামরুলের বোন তমা আক্তার পুলিশকে সংবাদ দেয়। এ সময় ঘটনাস্থলে পুলিশ ১২শ টাকাসহ তাকে আটক করে।
এ সময় খড়িয়া গ্রামের দরবেশ আলী সানার পুত্র রুহুল সানা অভিযোগ করেন, থানা থেকে পিকআপ ছাড়ানোর নামে ৪৫ হাজার টাকা আমার কাছ থেকে হাতিয়ে নিয়েছে। সে বিভিন্ন জায়গায় র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ গোয়েন্দা বিভাগের অফিসার পরিচয় দিয়ে এ ধরণের কর্মকান্ড করে বলে অভিযোগকারীরা পুলিশকে জানায়। ওসি এমদাদুল হক শেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধৃত রিপন একজন প্রতারক। তদন্তের পর এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।