আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 2:44 am || প্রকাশের তারিখ: February 25, 2020, 7:50 pm
রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
লিয়াকত হোসেন রাজশাহী।।২৫ ফেব্রুয়ারি, ২০২০ তারিখ মঙ্গলবার সকাল ১০:৩০ টায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর সম্মেলন কক্ষে জানুয়ারি ২০২০ মাসের ‘মাসিক অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার), ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। সভার শুরুতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, সর্বোচ্চ পরোয়ানা তামিল এবং সাফল্যের সাথে গুরুত্বপূর্ণ মামলা তদন্তকারী ০৫ (পাঁচ) জন অফিসারকে সাফল্যের স্বীকৃতিস্বরূপ “সনদপত্র”প্রদান করা হয়।

সভাপতি মহোদয় মাদকবিরোধী চলমান বিশেষ অভিযান জোরদার করণে থানার অফিসার-ইন-চার্জ কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ সার্বিকভাবে তদারকির জন্য পুলিশ সুপারগণকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই মূলমন্ত্রকে সামনে রেখে জনসাধারণকে প্রত্যাশিত সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহীসহ রেঞ্জাধীন জেলা/ইউনিটসমূহের পুলিশ সুপার এবং রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম