আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 11:24 pm || প্রকাশের তারিখ: February 25, 2020, 8:29 pm
যমজ দুই বোনের ট্যালেন্টপুলে বৃত্তিলাভ
লালমনিরহাট সংবাদদাতা।। দৈনিক দেশ রুপান্তর পত্রিকার লালামনিরহাট প্রতিনিধি ও আদিতমারী প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমনের যমজ দুই মেয়ে ফারা বিনতে আলম ও ফাইজা বিনতে আলম প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার পর এবার প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এরা আদিতমারী উপজেলা সদরের ভাদাই জিএস মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

আজ মঙ্গলবার দুপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ফারা ও ফাইজার বাবা সাংবাদিক ফরহাদ আলম সুমন মনে করেন, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে এ ফলাফল করা সম্ভব হয়েছে। সেই সাথে মেয়ের মায়েরও অবদান কম নয়।

উল্লেখ্য, ভাদাই জিএস মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ২৩ জন ও সাধারণ গ্রেডে ৩ জন বৃত্তি লাভ করেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম