প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 11:32 pm || প্রকাশের তারিখ: February 25, 2020, 9:26 pm
পাপিয়ার এক মিনিট ১০ সেকেন্ডের ভিডিও ফাঁস
কাজী মারুফ।। এবার ভাইরাল হলো আলোচিত নাম শামীমা নূর পাপিয়া ওরফে পিউর এক মিনিট ১০ সেকেন্ডের ভিডিও। অবৈধ কর্মকান্ড পরিচালনার দায়ে তার স্বামীসহ চারজনকে তিন মামলায় পাটঁ দিন করে মোট ১৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি একজন কারো সাথে মুঠোফোনে কথা বলছেন। কথারত অবস্থায় তিনি নিজের হাতে ব্লেড দিয়ে আঘাত করে রক্তাক্ত করছেন নিজেকে। কিছুক্ষন পরে নিজের সহযোগী তায়্যিবা নামে একজনকে ডেকে ব্যান্ডেজ দিতে বলেন তিনি। তাকে কোনো একটি ড্রয়ারে ব্যান্ডেজের খোঁজ করতে বলেন পাপিয়া। তায়্যিবা তার সহযোগী। তাকেও গ্রেফতার করা হয়েছে।