আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 11:31 pm || প্রকাশের তারিখ: February 25, 2020, 9:44 pm
প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশঃ বৃত্তি প্রাপ্তি ৮২ হাজার ৪২২ জনের
নিজস্ব প্রতিবেদক।। এবার প্রাথমিকের বৃত্তি পেয়েছেন ৮২ হাজার ৪২২ জন শিক্ষার্থী। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এই বৃত্তির ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধা কোটায় বৃত্তি পেয়েছে ৩৩ হাজার শিক্ষার্থী। আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৪২২ জন। তবে আরও ৭৮টি বৃত্তি সংরক্ষণ রাখা হয়েছে।

ভিত্তির ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং প্রাথমিক শিক্ষার স্থানীয় দপ্তরসমূহ থেকে জানা যাবে বলে জানিয়েছেন গন-শিক্ষা প্রতিমন্ত্রী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম