আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 2:43 am || প্রকাশের তারিখ: February 26, 2020, 12:43 pm
শার্শা নাভারন বাজারে মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়
আসাদুর রহমান শার্শা সংবাদদাতা।। যশোরের শার্শার নাভারণ বাজারে বেশি দামে মাংস বিক্রির অভিযোগে ৭ জন মাংস ব্যবসায়ীর কাছ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম এ অভিযান পরিচাল করেন।

অভিযান পরিচালনাকালে তিনি এসময়, নাভারণ বাজারের মাংস ব্যবসায়ী মশিয়ার রহমান, লালন, মফিজুল ইসলাম, সোহেল রানা, হাবিবুর রহমান, সাইদুল ইসলাম ও হযরত আলীকে, ৩৫০০০/- (পয়ত্রিশ) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

নির্বাহী ম‍্যাজিস্ট্রেট (ভুমি) অফিসার খোরশেদ আলম জানান, সম্প্রতি নাভারণ বাজারের মাংসের দোকানে বেশি দামে মাংস বিক্রির ভোক্তার অভিযোগ পাওয়া যায়।তারই অভিযোগের ভিত্তিতে এ অভিযান।

সবাইকে আগামী ৭দিনের মধ্যে মূল্য তালিকা প্রদর্শন করার আদেশ দেওয়াসহ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সকল অনিয়ম ও ভেজালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম