আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 11:31 pm || প্রকাশের তারিখ: February 27, 2020, 12:52 pm
রাজধানীতে পাচঁতলা ভবনে আগুন, প্রান গেল শিশুসহ ৩ জনের
নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর দিলু রোডে একটি পাচঁতলা ভবনের আগুনে শিশুসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আরও দুজন। বৃহস্পতিবাের ভোরে রাজধানী ‍দিলু রোডে এ আগুনের সূত্রপাত হয়।

আগুনে নিহত কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানা গেছে। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন নিহতদের দেহের অধিকাংশই পুড়ে গেছে।

অন্যদিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে শহিদুল ইসলাম নামের এক ব্যাক্তির শরীরে ৪৩ ভাগ ও তার স্ত্রীর শরীরের মোট ৯৫ ভাগ পুড়ে গেছে বলে মেডিকেল সূত্র জানিয়েছে।

ভবনের দারোয়অন লুৎফর রহমান জানান, বাসার নিচে গাড়ির গ্যারেজ থেকেই আগুনের সূত্রপাত্র হয়েছে। তবে বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারনা করছেন তিনি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগ্নিকান্ডের কারন তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম