প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 10:13 pm || প্রকাশের তারিখ: February 27, 2020, 1:11 pm
আশুলিয়ায় নির্মাণাধীন ফুটওভারব্রিজের বিদ্যুষ্পষ্টে ঝলসে যাওয়া ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ার বাইড়পাড়ায় নির্মাণাধীন ফুটওভারব্রিজের বৈদ্যুতিক তাড়ে ষ্পৃষ্ট হয়ে ঝলসে যাওয়া জুনায়েদ আহম্মেদ ইমন (১৬) ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরন করেছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীণ অবস্থায় তিনি মারা যায়।
ইমন আশুলিয়ার বাইড়পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে এবং কবিরপুরের অঞ্জনা মডেল হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
গত রবিবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া বাস স্ট্যন্ডে নির্মাণাধীন ফুটওভার ব্রীজ পার হতে গিয়ে ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুতের তাড়ে স্পৃষ্ট হয়ে ঝলসে যায় জুনায়েদ আহম্মেদ ইমন। এরপর থেকে সে ঢামেকের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।